কক্সবাজারে অগ্নিকাণ্ড
কক্সবাজারে আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু
কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের সদস্য। তাঁরা অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের মেয়ে, ছেলে ও নাতনি। নিহত অপর চারজনও তাঁদের স্বজন। এ ঘটনায় আমতলীর কালিপুরা গ্রামসহ দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।